শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্পে আশ্রয়হীনদের জন্য হোটেল খুলে দিলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

স্মরণকালের প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরক্কো। ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছেন নানা শ্রেণি–পেশার মানুষ। এবার বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর হোটেল খুলে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। যা দেশটির মারাক্কেশ শহরে অবস্থিত।

আরো পড়ুন: ভূমিকম্প : মরক্কোর সাহায্যে এগিয়ে আসছে অনেক দেশ

মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রোনালদোর হোটেলটি। যেখানে সব মিলিয়ে ১৭৪টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোর মারাক্কেশ শহর ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে প্রায় ৭ মাত্রার ভূমিকম্পে। এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক। 

এসি/ আই. কে. জে/ 




ভূমিকম্প রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250